আপনার জিজ্ঞাসা
চাকরি পাওয়ার জন্য কী ধরনের আমল করতে পারি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, চাকরি পাওয়ার জন্য কী ধরনের আমল করতে পারি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : চাকরি পাওয়ার জন্য কী ধরনের আমল করতে পারি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চাকরি পাওয়ার জন্য আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, ওই সময় দোয়া করুন। আল্লাহর কাছে নিজেকে নিবেদন করুন। মন থেকে বেশি বেশি চান। আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বঝায় রাখুন। সেই সঙ্গে চাকরির চেষ্টা চালিয়ে যান। তাহলে অবশ্যই আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি চাকরির চেষ্টা করে যান।

এনটিভি অনলাইন ডেস্ক