আপনার জিজ্ঞাসা
নামাজের একামতে প্রতিটি বাক্য কি একবার বলার বিধান আছে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৬২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ইদ্রিস আলি জানতে চেয়েছেন, নামাজের একামতে প্রতিটি বাক্য কি একবার বলার বিধান আছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের একামতে প্রতিটি বাক্য কি একবার বলার বিধান আছে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জি নামাজের একামতে প্রতিটি বাক্য একবার করে বলার বিধান আছে। এ ব্যাপারে হাদিসে আছে যে, রাসুল (সা.) আমাদের একামতকে একবার একবার বলতে নির্দেশ দিয়েছেন। সুতরাং একামতের শব্দগুলো একবার একবার বলতে কোনো সমস্যা নেই। মক্কা-মদিনাতে একবার একবার করেই একামত দেওয়া হত। এটা প্রচলন ছিল তখন। এটা প্রমাণিত। যেখানে জোড়া শব্দ ছিল সেখানে একবারই পড়া হতো। তাই আপনি একবার দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই।

এনটিভি অনলাইন ডেস্ক