আপনার জিজ্ঞাসা
হারাম খেলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯২৯তম পর্বে এক লোকমা হারাম খেলে ৪০ দিনের ইবাদত কবুল হয় না—এমন বক্তব্য সঠিক কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : এক লোকমা হারাম খেলে ৪০ দিনের ইবাদত কবুল হয় না। এ হাদিসটি কি সহিহ?
উত্তর : না, এটি সহিহ হাদিস নয়, বানোয়াট একটি হাদিস। এটি একেবারেই জাল, মিথ্যা হাদিস।
এক লোকমা হারাম খেলে ৪০ দিনের ইবাদত কবুল হবে না— একেবারেই মিথ্যা, বানোয়াট হাদিস। সহিহ তো প্রশ্নই আসে না। এই মর্মে রাসূল (সা.)-এর কোনো হাদিস সাব্যস্ত হয়নি।

অনলাইন ডেস্ক