বরিশালে হেমায়েতউদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বরিশালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ঐতিহাসিক হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়।বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এই প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়াও বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ...