শবে বরাতে মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়
পবিত্র শবে বরাত উপলক্ষে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীসহ দেশের মসজিদগুলোতে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মহিমান্বিত রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়।
হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’হিসেবেও পরিচিত।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক