মক্তব অলিম্পিয়াড ২০২৬, সিজন-১ এর চ্যাম্পিয়ন নীলফামারীর তাওহীদা
এবার পবিত্র মাহে রমজানে দেশে প্রথমবারের মতো জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত হয়েছে আদ-দাওয়াহ ইলাল্লাহ আয়োজিত একটি আন্তর্জাতিক ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ রিয়েলিটি শো ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’ প্রতিযোগিতা।
রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল ৩টায় এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে এবং অনলাইনে সম্প্রচারিত হয় Al-Itisam TV-এর অফিসিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে। এই আয়োজনের মূল স্লোগান– ‘প্রতিটি মসজিদ হোক, দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা।’
দেশব্যাপী আদ-দাওয়াহ ইলাল্লাহ পরিচালিত ৭০০-এর বেশি মক্তব থেকে প্রায় ১৩০০ শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করে। একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে ২৮ জন প্রতিযোগী টেলিভিশন পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। পাওয়ার্ড বাই আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ ও নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে কো-স্পন্সর অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল-ইতিছাম, আল-ইতিছাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, ত্রৈমাসিক কিশলয় ও ইলম এব্রোডসহ অন্যান্য প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রধান সম্পাদক, মাসিক আল-ইতিছাম ও পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ।
বিচারক মণ্ডলীতে ছিলেন আব্দুর রহীম বিন আব্দুর রাজ্জাক (এমফিল গবেষক, আল-আজহার বিশ্ববিদ্যালয়) এবং বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বখশী। বিভিন্ন পর্বে আরও প্রখ্যাত আলেমগণ অংশগ্রহণ করেন।
ফলাফল ঘোষণা
তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন নীলফামারী সদরের মুন্সিপাড়া আহলে হাদিস জামে মসজিদের তাওহীদা আক্তার। তার পিতা ও শিক্ষক - মো. ফুরকান গাজী। প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে দুইজনের জনের ওমরাহ খরচ ও শিক্ষককে ২০,০০০ টাকা সম্মাননা।
দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন গাইবান্ধার শাখাহাতি উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদের মো. আরমান আজিজ। তার পিতা-শাহারুল ইসলাম ও শিক্ষক-বোরহান। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ৫০ হাজার টাকা ও শিক্ষককে ১৫ হাজার টাকা সম্মাননা।
অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জন করেন নওগাঁর সাপাহার উপজেলার জবই কেন্দ্রীয় জামে মসজিদের মোসা. মাহফুজা মাঈশা। তার পিতা: মো. মোবারক হোসেন ও শিক্ষক-মো. রব্বানী। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা ও শিক্ষককে ১০ হাজার টাকা সম্মাননা।
এতে চতুর্থ স্থান অর্জন করেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খড়কপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সারা মনি। তার পিতা-মাসুদ রানা ও শিক্ষক-রবিউল ইসলাম। চতুর্থ স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকা ও শিক্ষককে ৫ হাজার টাকা সম্মাননা। বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট মক্তব শিক্ষকদেরও বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন- আব্দুর রাযযাক বিন ইউসুফ- চেয়ারম্যান, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন; মহাপরিচালক, আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ। মো. মোস্তফা কামাল- সেক্রেটারি জেনারেল, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। ওবাইদুল্লাহ বিন আব্দুল মাতিন- অধ্যক্ষ, আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ, তেঘরা, বিরল, দিনাজপুর। আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক- সহকারী পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ।
মক্তব অলিম্পিয়াড ২০২৬ তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে একটি সুসংগঠিত ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন বাংলাদেশের মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থাকে নতুন উদ্দীপনা প্রদান করবে এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।

নিজস্ব প্রতিবেদক