Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৭ এপ্রিল ২০২৬
আরও খবর
মক্তব অলিম্পিয়াড ২০২৬, সিজন-১ এর চ্যাম্পিয়ন নীলফামারীর তাওহীদা
মসজিদের মিম্বর থেকে স্বাধীনভাবে কথা বলতে পারি না
শ্রীমঙ্গলে হাজার বছরের প্রাচীন ‘গায়েবী মসজিদ’
জুমাতুল বিদার আমল ও ফজিলত
স্থাপত্যশৈলীতে অনন্য ঐতিহ্যবাহী চেঁড়াঘাট ছয় গম্বুজ মসজিদ

হাজার বছরের ঐতিহ্য কুষ্টিয়ার ঘোলদাড়ী শাহী মসজিদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৬, ০৭ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি গ্রামে অবস্থিত ‘ঘোলদাড়ি শাহী মসজিদ’। স্থাপত্যশৈলী আর প্রাচীন কারুকার্যখচিত এই মসজিদটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত। এই মসজিদটি হাজার বছরেরও বেশি প্রাচীন বলে স্থানীয়দের ধারণা। 

স্থানীয়দের ধারণা, সম্ভবত ১০০৬ (বাংলা ৪১৩ সন) সালের দিকে হজরত খাইরুল বাসার ওমজ (রহ.) ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলমডাঙ্গা উপজেলায় ঘোলদাড়ী গ্রামে মসজিদটি নির্মাণ করেন। 

ইতিহাসবিদদের মতে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদীয়া বিজয়ের অনেক আগে ঘোলদাড়ী মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে এ মসজিদ।

প্রথম শতাব্দীর কোনো এক সময় হজরত খাইরুল বাসার ওমজ (রহ.) নদীপথে আলমডাঙ্গায় আসেন। আসার সময় ঘোলদাড়ী এলাকায় শেষ হয় নদীর কূল। তখন ঘোলদাড়ী এলাকায় কিছু বাড়িঘর ছিল। ইসলাম প্রচারের জন্য ঘোলদাড়ী গ্রামে আস্তানা গড়েন তিনি। এখান থেকেই তিনি ইসলাম প্রচার ও প্রসারের কাজ শুরু করেন। এ সময় তিনি এ গ্রামে একটি মসজিদ নির্মাণ করেন। এটিই বর্তমানে ঘোলদাড়ী জামে মসজিদ হিসেবে পরিচিত। হজরত খাইরুল বাসার ওমজের (রহ.) মৃত্যুর পর এ মসজিদ প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়।

মসজিদটি মোঘল আমলের স্থাপত্য রীতিতে নির্মিত। এটি বর্গাকার এবং এর প্রতিটি দেয়াল বেশ পুরু। মসজিদের উপরিভাগে তিনটি গম্বুজ এবং চার কোণে চারটি মিনার রয়েছে। লাল ইট ও চুন-সুরকির মিশেলে তৈরি এই মসজিদের দেয়ালে বিভিন্ন ফুল ও লতাপাতার নকশা খোদাই করা রয়েছে, যা তৎকালীন কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ার পরিচয় দেয়। মূল মসজিদের মিনারের সাথে দুইটি কাতার। সেই দুই কাতারে ২০ থেকে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। তবে পরবর্তীতে এতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। কয়েক দফায় মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে। 

লোকমুখে প্রচলিত আছে, এই মসজিদটি একদিনেই অলৌকিকভাবে নির্মিত হয়েছিল। মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাচীন দিঘি রয়েছে, যা পর্যটকদের নজর কাড়ে।

মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আইনুদ্দিন বলেন, ১০০৬ সালের দিকে মোহাম্মদ খাইরুল বাশার নামে একজন ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির সেই পুরোনো অবকাঠামো এখনো থাকলেও পরবর্তীতে আরো কিছু সংস্কার করা হয়েছে। মসজিদটির পুরোনো অংশে দুইটি সারিতে ও কিছুসংখ্যক লোক পূর্বে নামাজ পড়তে পারলেও, এখন মসজিদটিতে প্রায় শতাধিক মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। প্রতি শুক্রবারে মসজিদটিতে অনেকে মান্নত করে থাকেন। জুম্মার নামাজ আদায়ের জন্য দূর -দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য মসজিদে আসেন। অনেকে ধারণা করেন, মসজিদটি এক রাতে জ্বীনদের দ্বারা নির্মিত হয়েছিল। কিন্তু এই তথ্যটি সঠিক নয়। মসজিদটি এক রাতে তৈরি হয়নি। 

ঘোলদাড়ি গ্রামের বাসিন্দা মো. মিনারুল ইসলাম বলেন, মসজিদটি তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুর) জেলার প্রথম স্থাপিত জামে মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটি ঘোলদাড়ী বাজার থেকে প্রায় ১ কি. মি. দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।

তিনি বলেন, মসজিদটি অনেক প্রাচীন হওয়ায় দূরদূরান্ত থেকে লোকজন দেখতে আসেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটির দেয়ালের অনেক জায়গা খসে পড়লেও এর সৌন্দর্য হারায়নি। মসজিদটির কারুকাজ মনোমুগ্ধকর। জেলার প্রথম মুসলিম স্থাপত্য হাজার বছরের ঐতিহ্যবাহী এই মসজিদটির সংস্কার প্রয়োজন।

ধর্ম ও জীবন মসজিদ

সংশ্লিষ্ট সংবাদ: ধর্ম ও জীবন

১৮ মার্চ ২০২৬
মক্তব অলিম্পিয়াড ২০২৬, সিজন-১ এর চ্যাম্পিয়ন নীলফামারীর তাওহীদা
১৩ মার্চ ২০২৬
জুমাতুল বিদার আমল ও ফজিলত
১১ মার্চ ২০২৬
স্থাপত্যশৈলীতে অনন্য ঐতিহ্যবাহী চেঁড়াঘাট ছয় গম্বুজ মসজিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাজার বছরের ঐতিহ্য কুষ্টিয়ার ঘোলদাড়ী শাহী মসজিদ
  2. বরিশালে হেমায়েতউদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
  3. রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি
  4. ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম
  5. বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত
  6. মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x