নগদ লভ্যাংশ পাঠিয়েছে পূবালী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানটি।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক