ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগ করবে এসিআই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগ করবে। এ উদ্দেশে কোম্পানিটি কোরি ডিজিটাল পিএলসি নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করবে।
বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) এসিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসিআই লিমিটেড আলোচিত কোরি ডিজিটাল পিএলসিতে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ টাকায় কোরি ডিজিটালের এক কোটি শেয়ার কিনবে এসিআই। যা কোম্পানিটির মোট শেয়ারের পাঁচ শতাংশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থ-বাণিজ্য ডেস্ক