পতনের শীর্ষে বিডি থাইয়ের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ৩৪ শতাংশ। এই ধারায় কমে এদিনে কোম্পানিটির শেয়ার দর লুজারের শীর্ষে উঠে এসেছে। গতকাল রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২৮ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির সমাপনী দর ছিল ২৬ টাকা ২০ পয়সা। এক কর্মদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে দুই টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্যদিনে কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ১০ পয়সা থেকে ২০ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে। এদিন কোম্পানিটি ৭৮ লাখ ২৯ হাজার ১৮৭টি শেয়ার পাঁচ হাজার ৩৬ বার হাতবদল হয়।
কোম্পানির তথ্যমতে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে বিডি থাইয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৫৮ পয়সা। চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৬ পয়সা।
লোকসানে পড়ে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল দুই পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৪ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বিডি থাই অ্যালুমিনিয়াম। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৭৭ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩০ দশমিক ৩২ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৩ দশমিক ৭২ শতাংশ, বিদেশিরা এক দশমিক ৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৪ দশমিক ৫৩ শতাংশ শেয়ার ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক