সূচক উত্থানের প্রথম ঘণ্টায় লেনদেন ১৪৪ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) শুরুর প্রথম ৬০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে রয়েছে। যদিও বেলা বাড়ার পর উত্থান গতি কিছুটা ধীর গতিতে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২৮ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৯ দশমিক ৪৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮ দশমিক ৫৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা খান ব্রাদার্সের ৯ কোটি ৪৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের তিন কোটি ৮৫ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ৮৫ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের তিন কোটি ৬৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের তিন কোটি ৪০ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক