সূচক উত্থানের ৩০ মিনিটে লেনদেন ৯৭ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৯৭ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে ডিএসইএক্স পতন হয় দুই পয়েন্ট। পরে সূচকটির উত্থানে ফের আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৩ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৬ দশমিক ৩২ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০১টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ টাকা, ইনটেকের চার কোটি ৭৩ লাখ টাকা, সিনোবাংলার দুই কোটি ৬০ লাখ টাকা, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের দুই কোটি ৫৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৫৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের দুই কোটি ৫১ লাখ টাকা, জিকিউ বলপেনের দুই কোটি ৪১ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্সের এক কোটি ৮৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৭ কোটি ৭৫ লাখ টাকা ও প্যারামাউন্ট টেক্সটাইলের এক কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক