ডিএসই ও সিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (২৯ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বুধবারের (২৫ মার্চ) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ২৬৭ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৬৪৬ কোটি টাকায় চলে এসেছে। অপরদিকে এদিন সূচক, বাজার মূলধনসহ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও লেনদেন পরিমাণ বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় চার পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১৫ পয়েন্ট। পরে সূচকটির পতন বৃত্ত আরও বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৪ দশমিক ১৭ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৭২ দশমিক শূন্য সাত পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক সাত দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬৬ দশমিক ১১ পয়েন্টে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৯৮ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। গত বুধবার লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৪ হাজার ৯০৪ কোটি ৪৮ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ১৭২ কোটি ৪৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২৫০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি পাঁচ লাখ টাকা, বিডি থাই ফুডের ১৭ কোটি ৩২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৩ কোটি ২০ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি ৫৫ লাখ টাকা এবং ফাইন ফুডসের ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইমটেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৮৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় ১১২ দশমিক ৮০ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৮০২ দশমিক শূন্য তিন পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১২২ দশমিক ১১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১২ হাজার ৯৩৭ দশমিক ৯০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৭২ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ২৮ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক সাত দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৮৯৫ দশমিক ৩৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৫৩৭ কোটি ৩৭ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ৯ লাখ তিন হাজার ১৬৬ কোটি ৫৮ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৯৮টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্সের ছয় কোটি ৩১ লাখ টাকা, ফাইন ফুডসের ছয় কোটি ৩১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের পাঁচ কোটি ৪৩ লাখ টাকা, হাক্কানি পাল্পের এক কোটি ৩৯ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এক কোটি ১১ লাখ টাকা এবং সাউর্থ ইস্ট ব্যাংকের ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক