সূচক কমলেও লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবার (৩০ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল রোববারের (২৯ মার্চ) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৫২৮ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৬৬৩ কোটি টাকায় চলে এসেছে।
অপরদিকে এদিন প্রধান সূচক, বাজার মূলধনসহ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও লেনদেন পরিমাণ বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
অনুসন্ধানে দেখা গেছে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪১ দশমিক ৩০ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৩০ দশমিক ৭৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬১ দশমিক শূন্য সাত পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক ১৯ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯১ হাজার ৩৭৫ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৯০৪ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৯৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৪১ লাখ টাকা, ইনটেকের ১৪ কোটি ৩৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৩ কোটি তিন লাখ টাকা, সান লাইফের ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্পের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় ১৭ দশমিক ৭২ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৭৮৪ দশমিক ৩০ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১২০ দশমিক ৩৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১২ হাজার ৯২০ দশমিক ৭৪ পয়েন্টে। সিএসসিএক্স সূচক সাত দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ২১ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯০০ দশমিক ৩৯ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৮১ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ৯ লাখ ৫৩৭ কোটি ৩৭ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪০ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া, আল-আরাফাহ ব্যাংকের পাঁচ কোটি ১৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের দুই কোটি ৬৬ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দুই কোটি ৩০ লাখ টাকা, খান ব্রাদার্সের এক কোটি ৭৫ লাখ টাকা এবং সান লাইফ ইন্স্যুরেন্সের এক কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইএফআইএল ইসলামী ফান্ড ওয়ানের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক