সিএসইতে বেশিরভাগ কোম্পানির দরপতন
প্রধান সূচক পতনে শেষ হয়েছে দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। আজ রোববার (১৯ এপ্রিল) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গত বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। তবে লেনদেন বেড়ে এদিন ৪১ কোটি টাকায় চলে এসেছে।
সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতর হয় ৯ দশমিক ৯৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৭৫১ দশমিক ৭৭ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক শূন্য দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১১২ দশমিক ৫৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ৩৫ দশমিক শূন্য তিন পয়েন্টে। সিএসআই সূচক এক দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়ায় ৮৯৬ দশমিক ৫২ পয়েন্টে। অপরদিক এদিন সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯৯৮ দশমিক ৭০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ তিন হাজার ৯৪১ কোটি ৬৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ৯ লাখ চার হাজার ২৪৮ কোটি ৮৯ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১০৮টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের ১১ কোটি ৮৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের সাত কোটি ১৪ লাখ টাকা, সেনা ইন্স্যুরেন্সের তিন কোটি ১০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি ৭৯ লাখ টাকা, ফনিক্স ইন্স্যুরেন্সের দুই কোটি ২৯ রাখ টাকা, মীর আকতার হোসেনের দুই কোটি ২৭ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক কোটি ৯৩ লাখ টাকা, এনসিসি ব্যাংকের এক কোটি ৭৩ লাখ টাকা, নদার্ন ইন্স্যুরেন্সের এক কোটি ২৮ লাখ টাকা এবং শাহজালাল ব্যাংকের ৫১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক