তৃতীয় প্রান্তিকে লোকসানে ইনটেক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনটেকের চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসানে রয়েছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২৯ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ১২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ এক পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ৭২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক