৭৮ শতাংশ মুনাফা বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৯ পয়সা বা ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ টাকা আট পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৩৫ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল সাত টাকা পাঁচ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক