চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করল ম্যারিকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ গত ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ সময় কোম্পানিটি চূড়ান্ত ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। এর আগে একই বছরের জন্য কোম্পানিটি অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল ১৫৭৫ শতাংশ। তাই চূড়ান্ত লভ্যাংশসহ মোট দুই হাজার ৭৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ম্যারিকো বাংলাদেশ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০৬ টাকা ৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৯২ টাকা দুই পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৭৭ টাকা ৩২ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই, সকাল ১০টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

নিজস্ব প্রতিবেদক