প্রধান সূচকসহ ডিএসইতে লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে এক দশমিক ৭৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৩৯৫ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৯৯৭ কোটি টাকায় চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৩৯ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। পরে পর সূচকটি উত্থান কমে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের বেড়েছে এক দশমিক ৭৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৪৫ দশমিক ২২ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৬৬ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৮১ দশমিক ৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৯৪১ কোটি ৩৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৪৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামেকের ২৩ কোটি ১৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২২ কোটি ৪১ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ২১ কোটি ৯৮ লাখ টাকা, ভিএফএস থ্রেডের ১৭ কোটি ৩৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৬ কোটি ৯৯ লাখ টাকা, মুন্নু সিরামিকের ১৬ কোটি ৯৫ লাখ টাকা এবং আরডি ফুডের ১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক