এক ঘণ্টায় লেনদেন ২২৫ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে আজ সোমবার (১৮ মে)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে বা বেলা ১১টায় ডিএসইতে ২২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান পতনে আসে। আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স কমেছে তিন দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২২২ দশমিক ২৪ পয়েন্টে। এসময় ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৯ দশমিক ৬৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২ দশমিক ৬০ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মেঘনা ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৪৬ লাখ টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের আট কোটি ৭৩ লাখ টাকা, টেকনো ড্রাগসের সাত কোটি ৮৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ৬৭ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের সাত কোটি ৩০ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ছয় কোটি ২৮ লাখ টাকা, আরডি ফুডের পাঁচ কোটি ১৪ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের চার কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক