সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (১৯ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল সোমবারের (১৮ মে) তুলনায় আজ বাজারে মূলধন পরিমান বেড়েছে। তবে লেনদেন কমে এদিন ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকায় নেমে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। পরে সূচকটি উত্থান গতি কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের বেড়েছে আট দশমিক ৪২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দুই দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৯ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৭০ দশমিক ১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৭২০ কোটি আট লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৫১২ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৩২৯ কোটি ৮৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ২৪ কোটি ১৭ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২৩ কোটি ছয় লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৮ কোটি ৫৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৯৭ লাখ টাকা, মুন্নু সিরামিকের ১৭ কোটি ১৮ লাখ টাকা, নাভানা ফার্মার ১৫ কোটি ৭৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৫ কোটি ৩২ লাখ টাকা, ভিএফএস থ্রেডের ১২ কোটি ৩৪ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ঢাকা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আরডি ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক