৪২ মিনিটে লেনদেন ১৭৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২১ মে)। লেনদেন শুরুর প্রথম ৪২ মিনিট বা বেলা ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ১৭৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৪২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৪১ দশমিক ২১ পয়েন্টে। এসময় ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮১ দশমিক ৬৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ দশমিক ৬০ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা আরডি ফুডের ১৩ কোটি ৫৭ লাখ টাকা, মীর আকতার হোসেনের ১০ কোটি ৮০ লাখ টাকা, ই-জেনারেশনের আট কোটি ১৬ লাখ টাকা, নাভানা ফামার ছয় কোটি ৩৫ লাখ টাকা, বিডি থাই ফুডের পাঁচ কোটি ৭৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের পাঁচ কোটি ৪৪ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের চার কোটি ৮৩ লাখ টাকা, ইনটেকের চার কোটি ৩১ লাখ টাকা, উত্তরা ব্যাংকের তিন কোটি ৯৪ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের তিন কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক