দুই ঘণ্টায় লেনদেন ৪৪৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (২০ জুলাই)। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বা বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ৪৪৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৫৭ মিনিটে ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। পরে পতন গতি কমে আসে।
এদিন লেনদেন শুরুর দুই ঘণ্টা বা ১২০ মিনিটে ডিএসইএক্স কমেছে ১৫ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৮৪০ দশমিক ৪৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০৩ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ দশমিক ৫১ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মালেক স্পিনিংয়ের ৩৬ কোটি ৩২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৯ কোটি ৪৩ লাখ টাকা, বিএসসির ১৪ কোটি চার লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৩ কোটি ২৯ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ১০ কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক