৪৪ মিনিটে লেনদেন ২২৩ কোটি টাকা, ৮২ শতাংশ কোম্পানির দর উত্থান
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২১ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৪৪ মিনিটে বা বেলা ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ২২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮১ দশমিক ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৪৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ৫৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯১৩ দশমিক ২১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২২ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৮ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১৬টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ন্যাশনাল পলিমারের ৯ কোটি ৭০ লাখ টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৯ কোটি ২৯ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ছয় কোটি ৩৫ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ছয় কোটি ৩০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের পাঁচ কোটি ৭৭ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের পাঁচ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক