লোকসানে ডুবেছে ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লোকসানে ডুবেছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় টাকা ৩৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ২৪ পয়সা।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ১৮ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৪২ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৬৬ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৭ টাকা ৬৮ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা তিন পয়সা।

নিজস্ব প্রতিবেদক