আয়ারল্যান্ডের সামনে ২৯০ রানের লক্ষ্য রাখল নিউজিল্যান্ড
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটা বৃষ্টির গর্ভে চলে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। তাতে অবশ্য ক্ষতিটা বাংলাদেশেরই হয়েছে। সবুজ উইকেটে প্রায় পকেটে চলে আসা ম্যাচটিতে পয়েন্ট খুঁইয়ে বসে সাকিব আল হাসানের দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। দুদলের সামনেই আজ সিরিজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাবলিনের মেলহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮৯ রান করেছে নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরি করেছেন নেইল ব্রুম (৭৯), রস টেলর (৫২) ও জর্জ ওয়ার্কার (৫০)। প্রথম ম্যাচের তুলনায় ডাবলিনের পিচে আজ ঘাস কম ছিল। ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আইরিশ বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে কিউই ব্যাটসম্যানরা। লুক রনকি ও টম ল্যাথামের উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। এরপর দুই রানের ব্যবধানে রনকি ও ল্যাথাম দুজনেই ফিরে যান।
উইকেটে এসে রস টেলর ও জর্জ ওয়াকার দারুণ খেলতে থাকেন। ১৩৯ রানে টেলরকে ফেরান কেভিন ও’ব্রায়েন। এরপর নেইল ব্রুম, জর্জ ওয়াকার, জিমি নাশামরা মিলে নিউজিল্যান্ডের স্কোরটাকে ২৮৯ রানে নিয়ে যান। দলের পক্ষে ৬৩ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন ব্রুম। ৬০ বলে ৫২ রান করেন অভিজ্ঞ রস টেলর। এছাড়া জর্জ ওয়ার্কার ৮৯ বলে ৫০ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন টিম মুরটাগ ও ব্যারি ম্যাককার্থি।
প্রতিপক্ষ ও সামর্থ্যের বিচারে আজ নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ আয়ালল্যান্ডের সঙ্গে এ পর্যন্ত দুইবার সাক্ষাতে দুটিতেই জয় পায় কিউইরা।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম, লুক রনকি, জর্জ ওয়াকার, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, ইশ সোধি, সেনথ রেনচি ও স্কট কুগেলিজনি।
আয়াল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরিন, গ্যারি উইলসন, স্টুয়ার্ট থম্পসন, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, রোস্টন চেজ, ব্রায়ান ম্যাকার্থি ও জর্জ ডকরেল।

স্পোর্টস ডেস্ক