মেসি কী হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন?

ফুটবল অঙ্গনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। এক হাজারের মাইলফলক ছোঁয়ার এই দীর্ঘ যাত্রায় রোনালদোর প্রতিটি গোল নিয়ে সমর্থকদের উন্মাদনার শেষ নেই। তবে আলোচনার এই আড়ালেই যেন চুপচাপ একই স্বপ্নের ঠিকানায় ছুটছেন আরেক মহাতারকা লিওনেল মেসি!তিনিও রোনালদোর থেকে খুব বেশি পিছিয়ে নেই। সম্প্রতি ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস...