যেভাবে টেস্টে উন্নতি বাংলাদেশের
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে টাইগার বাহিনী। সেই থেকে যাত্রা শুরু হলেও টেস্টে বাংলাদেশের সাফল্য হাতে গোনা। এই ফরম্যাটে চোখে পড়ার মতো উন্নতি্ ছিল না। বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে এবং সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বছরের প্রথম দিকে নিজেদের মাটিতেও সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে এর মধ্যে বাংলাদেশ শিবিরের জন্য সুখবর বয়ে নিয়ে আসল আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি। এক সময়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে টপকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার র্যাংকিংয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ।
মূলত, ২০১৭-১৮ মৌসুমের উপর ভিত্তি করে টেস্ট র্যাঙ্কিংয়ে এই উন্নতি হয়েছে টাইগার শিবিরের। টেস্ট ইতিহাসে বাংলাদেশের খুব একটা সফলতা না এলেও এই মৌসুমে বাংলাদেশ এক কথায় সফল। পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ড্র করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচই জিতে নিয়ে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়াদের। নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দাপটের সাথে প্রথম টেস্ট ড্র করে আশা জাগালেও, দ্বিতীয় টেস্টে টাইগারদের হারতে হয় লঙ্কার কাছে। এটাও বাংলাদেশের সফল সিরিজই বলা যায়।
র্যাংকিংয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিয়ের চেয়ে এগিয়ে আছে ৮ পয়েন্ট ব্যবধানে। অন্যদিকে, ১২৫ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির ভারত দখল করে আছে শীর্ষস্থান। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে সফল না হওয়ায় প্রোটিয়াদের ১১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

স্পোর্টস ডেস্ক