মাঠে পোকাও গিলতে হয়েছে মুস্তাফিজদের!
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল শুক্রবার সকালে বেশ বৃষ্টি হয়েছিল। আর সন্ধ্যায় লড়াইয়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্স। সকালের বৃষ্টির প্রভাব সন্ধ্যায় খুব একটা না থাকলেও এই ম্যাচে পোকামাকডড়ের উৎপাত সহ্য করতে হয়েছে খেলোয়াড়দের।
শুধু কি তাই? এতটাই উৎপাত ছিল, খেলোয়াড়রা অনেকেই পোকা খেয়েও ফেলেছিলেন! ম্যাচের সেরা খেলোয়াড় ভুবনেশ্বর কুমার তা স্বীকারও করেছেন।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে ভুবনেশ্বর বলেন, ‘তিন-চারটা পোকা আমার মুখে ঢুকে পড়ে। গলা দিয়ে নেমে যাওয়ায় তাই বাধ্য হয়েই গিলে ফেলেছি আমি পোকাগুলো।’
শুধু ভুবনেশ্বরই নন, মুস্তাফিজের দলের প্রায় প্রত্যেক খেলোয়াড়ই এদিন দু-তিনটি করে পোকা খেয়ে ফেলেছেন। তবে মাঠে পোকা খেলেও মুস্তাফিজদের এদিন জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি।
এই ম্যাচে হায়দরাবাদ পাঁচ উইকেটে হারিয়েছে গুজরাটকে। গুজরাটের করা ১২৬ রানের জবাবে হায়দরাবাদ সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে পাঁচ উইকেট হারিয়ে।
বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজ এই ম্যাচে মাত্র ১৭ রান খরচায় দুই উইকেট পান। আর ভুবনেশ্বর ২৮ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন।

ক্রীড়া প্রতিবেদক