Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:১৩, ০৭ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২২:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:১৩, ০৭ অক্টোবর ২০২৩
আরও খবর
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
বাংলাদেশের চার আফসোস!
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু আজ

স্পোর্টস ডেস্ক
২২:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:১৩, ০৭ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২২:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:১৩, ০৭ অক্টোবর ২০২৩
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বিসিবি

একটি বিশ্বকাপের জন্য চার বছরের অপেক্ষা। কত রঙিন স্বপ্ন বুনে রাখে একেকটি দল। কত প্রস্তুতি তাদের। ভক্তদেরও কত অপেক্ষা, ক্ষণগণনা, দল নিয়ে কাটাছেঁড়া। সবকিছুর পালা শেষ করে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। ভারতে গত ৫ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু হচ্ছে আজ।

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম পরীক্ষা আফগানিস্তান। আজ শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে মুখিয়ে পুরো দেশ। মাঠের বাইরের সব নেতিবাচকতা দূর করতে প্রয়োজন একটি জয়। আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়ে যে জয় এগিয়ে যেতে সাহায্য করবে গোটা দলকে।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেলেও ইংল্যান্ডের কাছে হেরেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। প্রস্তুতি শেষে এবার মূলপর্বে মাঠে নামার অপেক্ষা। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে বিতর্ক হলেও এই দল নিয়েই স্বপ্ন দেখছেন প্রধান কোচ হাথুরুসিংহে।

ম্যাচের আগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ’সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু, বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।’

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দারুণ সমন্বয় আছে বাংলাদেশ দলে। প্রস্তুতি ম্যাচগুলোতে সাকিব না খেললেও আজ মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। উপমহাদেশের স্পিননির্ভর চেনা কন্ডিশনে সুযোগ পেলে সাকিবকে সঙ্গ দিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি, নাসুম আহমেদরা।

বাংলাদেশের পেস আক্রমণ সময়ের অন্যতম সেরা। তাসকিন আহমেদের নেতৃত্বে আজ একাদশে দেখা যেতে পারে তিন পেসারকে। যদিও, বাংলাদেশের দুর্বলতা খুঁজে বের করে ম্যাচে তা কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ আফগানিস্তান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেমনটিই জানালেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

আফগান অধিনায়ক বলেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে। আমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছি। ম্যাচে সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে ও বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা চেষ্টা করব ম্যাচে ইতিবাচক থাকতে।’

মুখোমুখি পরিসংখ্যানে আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে আফগানদের ছয় জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৯ ম্যাচ। সবশেষ এশিয়া কাপে রশিদ-নবীদের হারিয়েছে সাকিবরা। এবার সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বকাপের মঞ্চে আরও একবার আফগানবধের অপেক্ষায় সাকিব আল হাসানের দল। কিন্তু, রশিদ-মুজিব-ফারুকিদের বোলিংয়ের বিপক্ষে সেটি যে সহজ হবে না তা অনুমেয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  2. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
  3. বাংলাদেশের চার আফসোস!
  4. এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
  5. ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  6. রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x