Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:২০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:২১, ২৭ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
২০:২০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:২১, ২৭ জানুয়ারি ২০২৪
আরও খবর
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
বিপিএলে ফিক্সিং : বোর্ড পরিচালকসহ আরও তিনজনের নাম প্রকাশ 

বাবরের ব্যাটে ঢাকাকে কঠিন লক্ষ্য দিল রংপুর

স্পোর্টস ডেস্ক
২০:২০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:২১, ২৭ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
২০:২০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:২১, ২৭ জানুয়ারি ২০২৪
রংপুর বনাম ঢাকা ম্যাচ। ছবি : বিসিবি

বিপিএলে এবার রানবন্যার উইকেটের প্রতিশ্রুতি ছিল আয়োজকদের। যদিও মিরপুরে দেখা মিলেছে সেই চিরচেনা উইকেটের। যা কিছুটা হতাশ করেছে সমর্থকদের। অবশ্য, মিরপুরে না হলেও সিলেটে দেখা মিলেছে রানবন্যার। কুমিল্লা-বরিশাল ম্যাচের পর এবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে রানের পাহাড় গড়ল রংপুর।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান তোলে রংপুর। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রান করেন বাবর আজম।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার বাবর আজম ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে ভালো শুরু করে রংপুর। যদিও দলীয় ২২ রানের মাথায় কিংয়ের বিদায়ে প্রথম উইকেট হারায় রংপুর। তাসকিনের বলে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিং। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। 

কিংয়ের বিদায়ের পর রনি তালুকদারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বাবর। তবে, এই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৪৭ রানের মাথায় আরাফাত সানির বলে রসের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রনি। সাত বলে ১১ রান করেন ডানহাতি এই ব্যাটার।

পাওয়ার প্লের আগে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। তবে, অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন বাবর। ৩৯ বলে ৫০ রানের জুটি গড়ে দলীয় ৯৭ রানে বিদায় নেন সোহান। আউটের আগে করেন ২৪ বলে ২৬ রান। সোহানের বিদায়ের পর নতুন ব্যাটার মোহাম্মদ নবীও বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র দুই রানের মাথায় বিদায় নেন নবী।

আফগান এই ব্যাটারের বিদায়ের পর ৪১ বলে অর্ধশতক পূরণ করেন বাবর। যা চলতি আসরে তার দ্বিতীয় ফিফটি। ওমরজাইকে নিয়ে মারকুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন বাবর। তবে, দলীয় ১৩৮ রানের মাথায় ৪৬ বলে ৬২ রান করে আউট হন তিনি।

বাবর আউট হলেও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান ওমরজাই-শামীম। এই দুইজনের ব্যাটে চড়ে শেষমেশ স্কোরবোর্ডে ১৮৩ রান দাঁড় করায় রংপুর। রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্পিনার আরাফাত সানি।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৮৩/৮ (কিং ২০, বাবর ৬২, রনি ১১, সোহান ২৬, নবী ১, ওমরজাই ৩২ ,শামীম ১৭, মেহেদী ৮, রিপন ১, হাসান ০; তাসকিন ২-০-১৪-১, শরিফুল ৪-০-৩৫-০, সানি ৪-০-৩২-৩, বাবু ৪-০-৪৩-১, গুনাথিলাকা ৩-০-২৫-১, মোসাদ্দেক ৩-০-৩২-০)

বিপিএল

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

১৭ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পথের কাঁটা সরালেন তাইজুল
  2. মিরাজের দ্বিতীয় আঘাত, ম্যাচে ফিরল বাংলাদেশ
  3. অবশেষে জুটি ভাঙলেন মিরাজ
  4. হাত ফসকালো লিটনের, ম্যাচও কি ফসকাবে?
  5. বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
  6. রেকর্ড গড়ে পঞ্চমবার আইসিসির মাসসেরা শুভমান গিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x