Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০২ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫৪, ০২ মার্চ ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০২ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫৪, ০২ মার্চ ২০২৪
আরও খবর
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
বিপিএলে ফিক্সিং : বোর্ড পরিচালকসহ আরও তিনজনের নাম প্রকাশ 

বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি যারা

স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০২ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫৪, ০২ মার্চ ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০২ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৫৪, ০২ মার্চ ২০২৪
বিপিএলের সেরা উইকেট শিকারি বোলার শরিফুল। ছবি : বিসিবি

টি-টোয়েন্টি মানেই ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী। সমান্তরালে বোলারদের হাহাকার। এর মাঝেও নজর কেড়েছেন অনেকে। কখনও গতির গোলায়, কখনও স্পিন বিষে নীল করেছেন ব্যাটারদের। দলের জয়ে ব্যাটারদের পাশাপাশি ভূমিকা রেখেছেন বোলাররাও। দেখে নেওয়া যাক বিপিএলের দশম আসরের সেরা পাঁচ বোলার কারা।

শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম যেন এবারের বিপিএলে গোবরে পদ্মফুল। নবাগত দল দুর্দান্ত ঢাকা ১২ ম্যাচ খেলে হেরেছে ১১টিতে। সেই দলের একজনই কি না আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বাংলাদেশ দলের সময়ের অন্যতম সেরা বোলার প্রতি ম্যাচেই নিজের কাজটা করেছেন ঠিকঠাক। সতীর্থদের ব্যর্থতায় দিনশেষে তাকেও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে। তবে, স্ব-মহিমায় ছিলেন দারুণ আলোকিত। ১২ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ২২ উইকেট। গড় ১৫.৮৬, ইকোনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ২৪ রানে চার উইকেট।

সাকিব আল হাসান

সাকিব আল হাসান— নামটাই যথেষ্ট তাকে বিশ্লেষণ করতে। চোখের সমস্যা, রাজনৈতিক ব্যস্ততা কিংবা বিশ্বকাপ বিতর্ককে সঙ্গী করে খেলতে নামেন বিপিএলের দশম আসরে। এত কিছুর পর আসর শেষে দেখা যাচ্ছে রংপুর রাইডার্সের এই তারকা আছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে। ১৩ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। গড় ১৭.৭৬, ইকোনমি রেট মাত্র ৬.৩১। ১৬ রানে তিন উইকেট তার সেরা বোলিং ফিগার।

শেখ মেহেদি হাসান

তালিকার তিন নম্বরে থাকা বোলারটিও রংপুরের। স্পিনার শেখ মেহেদি। ১৪ ম্যাচে সমান ১৬ উইকেট নিয়েছেন তিনি। গড় খুব একটা খারাপ নয়, ১৮.৬৩। ইকোনমি রেট ৭.৩৯। রংপুরকে প্লে-অফে তোলার পেছনে বেশ বড় অবদান রেখেছেন মেহেদি। এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ১১ রানে তিন উইকেট।

মোহাম্মদ সাইফউদ্দিন

চলতি বিপিএলে নিজেকে ফিরে পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি এই অলরাউন্ডার ছিলেন দারুণ ছন্দে। বরিশালের জার্সিতে নয় ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। তাতে ১৫ উইকেট নিয়েছেন। উইকেটপ্রতি রান খরচায়ও ভীষণ মিতব্যয়ী, দিয়েছেন ১৫.৬৬ রান। ওভারপ্রতি রান খরচায়ও কৃপণ, ৬.৮১ ইকোনমি টি-টোয়েন্টির বিচারের দারুণই বটে। সাইফউদ্দিনের সেরা বোলিং ফিগার ২১ রানে তিন উইকেট।

বিলাল খান

সেরা বোলারের তালিকায় প্রথম চারজন বাংলাদেশি হলেও পঞ্চমজন বিদেশি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলার বিলাল খান আছেন তালিকার পঞ্চম স্থানে। পাকিস্তানি বংশোদ্ভুত ওমানি এই ক্রিকেটার ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। তবে, মোটামুটি খরুচে বলা চলে তাকে। উইকেট প্রতি রান দিয়েছেন ২৬.০৭, ইকোনমি রেট ৭.৯৩। সেরা বোলিং ২৪ রানে তিন উইকেট।

বিপিএল

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

১৭ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনায় ক্ষুব্ধ রুনি
  2. বাংলাদেশ সিরিজ নিয়ে মুখ খুললেন ড্যারেন স্যামি
  3. হারের বৃত্ত থেকে বেরোতে পারল না বাংলাদেশের মেয়েরা
  4. দুর্বার বার্সেলোনা, ফ্লিকের অধীনে নতুন উচ্চতায় ইয়ামালরা
  5. দুই তারকা ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
  6. ৮ বছর পর সেঞ্চুরি করে রাজশাহীকে বাঁচালেন সাব্বির, মুরাদের ২০০ উইকেট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x