Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
জহিরুল কাইউম ফিরোজ
১২:৫০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৩:২০, ২৪ জুন ২০২৫
জহিরুল কাইউম ফিরোজ
১২:৫০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৩:২০, ২৪ জুন ২০২৫
আরও খবর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি
মারা গেছেন মেসির বাবা
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস

‘রিমেম্বার দ্য নেইম, লিওনেল মেসি’

জহিরুল কাইউম ফিরোজ
১২:৫০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৩:২০, ২৪ জুন ২০২৫
জহিরুল কাইউম ফিরোজ
১২:৫০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৩:২০, ২৪ জুন ২০২৫

ম্যাচের বয়স ৮৮ মিনিট। রোনালদিনহো বল বাড়িয়ে দিলেন ঝাঁকড়া চুলের এক তরুণের দিকে। ডি-বক্সে ঢুকে তিনি দেখলেন মাটি ছুঁয়ে বল ওপরে উঠে গেল। একটু সময় নিলেন। বাম পায়ে চিপ করলেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। বল জড়াল জালে। রোনালদিনহোর কাঁধে চেপে উল্লাসে মেতে উঠলেন ১৭ বছর ১০ মাস বয়সী ছেলেটা। ন্যু ক্যাম্পে তখন উল্লাস।

আলবাকেটের বিপক্ষে বার্সেলোনা এগিয়ে দুই গোলের ব্যবধানে। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে এলো— ‘রিমেম্বার দ্য নেইম, লিওনেল মেসি।’ ১ মে ২০০৫ এর সন্ধ্যায় ধারাভাষ্যকার বলেছিলেন, নামটা মনে রাখতে। ২০ বছর পর এসে নামটা ভুলে যাওয়ার কিছু নেই। দুই দশক ধরে সাম্রাজ্য তৈরি করে ভুলতে দিলেন না স্বয়ং মেসি। সমকাল ছাপিয়ে যাকে নিয়ে আলোচনা হয় সর্বকালের সেরার ছোট্ট ক্লাবে।

পেলে-ম্যারাডোনাকে নিয়ে সর্বকালের সেরার তর্কটা কখনো থামবে না। কারও কাছে পেলে, কারও চোখে ম্যারাডোনা সেরা। অথচ দুজনই সেরা মানেন অন্য একজনকে। কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে বলা হয় বিশ্বকাপ না জেতাদের মধ্যে সেরাদের সেরা। পেলে-ম্যারাডোনার চোখেও তিনিই সবার ওপরে।

রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে পেলে বলেছিলেন— ‘লোকে পেলে না ম্যারাডোনা, সেই তর্কে জড়ায়। সেরা হলেন ডি স্টেফানো। তিনি পরিপূর্ণের চেয়ে বেশি।’ ম্যারাডোনা বলেছিলেন, ‘আমার মনে হয় ডি স্টেফানো সেরা ছিলেন। তিনি সবার ওপরে, এমনকি আমারও।’

গত শতাব্দীতে অসংখ্য ফুটবলার এসেছেন, যাদের ছোঁয়ায় খেলাটি হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয়। ইতিহাসে তারা অমর হয়ে থাকবেন। একবিংশ শতাব্দীতে যদি চোখ বোলাই, শুরুর দিকে এখানেও রাজত্ব করে গেছেন বহু কিংবদন্তি। তবে ২০১০ এর দিক থেকে যদি ভাবা হয়, একটি নামই আসবে—লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিতিনি।

মেসি যেন একটা বই। বুকশেলফে সবচেয়ে প্রিয় যে বইটা, সেই বইয়ের প্রতিটি শব্দ আমাদের মুখস্থ। আমরা সেটি অসংখ্যবার পড়ি। মন ভালো থাকলে পড়ি। মন খারাপ থাকলে পড়ি। পড়ে পুলকিত হই। মন হালকা হয়। আমরা তাতে আত্মস্থ হই। মেসি তেমনই একটি বই। ডায়েরিও বলা যেতে পারে৷ পুরুষদের কাছে প্রেমিকাতুল্য, নারীদের কাছে প্রেমিকও হয়ে ওঠেন তিনি। যিনি এক সুতোয় গাঁথেন সবাইকে, যার গোটা গল্প আমরা জানি।

প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো এসেছেন। লম্বা সময় চলেছে দুজনকে নিয়ে সেরার তর্ক। সমকালের সেরা হিসেবে অমীমাংসিত থেকে যেত তা। ২০২২ এ পাল্টে যায় সব। বিশ্বকাপ জিতলেন লিও। সমকালের তর্কটা থামিয়েছেন। তৈরি করেছেন নতুন বিতর্ক। মধুর বিতর্ক বলা চলে। পেলে-ম্যারাডোনার চিরকালীন সেরার বিতর্কে জায়গা করে নিলেন মেসি। সর্বকালের সেরা কে প্রশ্নে তিন ভাগে ভাগ হয়ে যায় ফুটবল দুনিয়া। যেখানে এই প্রজন্মের ভক্তদের কাছে মেসির ওপর কেউ নেই।

ডি স্টেফানোর কথা কেন আনা? মেসি যদি বিশ্বকাপ না জিততেন, তখন বোধহয় তৈরি হতো ভিন্ন এক বিতর্ক। বিশ্বকাপ না জেতাদের মধ্যে কে সেরা? মেসি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে ইতিহাসের এলিট ক্লাবে তার প্রবেশ নিশ্চিত ছিল। কিন্তু, ১৮ ডিসেম্বর ২০২২ এর সন্ধ্যা বদলে দিল সবকিছু।

সেই সন্ধ্যায় মেসি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে কেবল তাকেই দেখা যায়। শুধু একটি বিশ্বকাপের কমতি ছিল। শুধু একটি শিরোপা পেলে থেমে যেত তর্ক। যে তর্ক আনন্দের, সর্বজয়ী হওয়ার। মেসি একদিন থামবেন। কালের নিয়মে তাকে থামতে হবে। কিন্তু, কালের ক্যালেন্ডারে তিনি হয়ে থাকবেন অমর, যার পায়ের জাদুতে বিশ্ব মোহিত হয়েছে।

২৪ জুন ১৯৮৭, রোজারিওতে জন্মগ্রহণ করেন মেসি। দেখতে দেখতে ৩৮ বছর পার হলো। একটা ন্যাপকিন পেপারকে ইতিহাসের অংশ বানানো মেসির আজ জন্মদিন। জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা...

লিওনেল মেসি জন্মদিন

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

০৯ আগস্ট ২০২৬
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
০৮ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ সফরে কী আসবে ভারত?
  2. বাংলাদেশের বোলিং তোপে দ. আফ্রিকা, অলআউট দুইশর আগেই
  3. ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
  4. শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
  5. বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  6. বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x