টি-টোয়েন্টি বিশ্বকাপ (প্রিফিক্স)
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করবে দ. আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুই দলের জন্যই লক্ষ্যটা একই, জিতলে ফাইনাল আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং করবে দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার বলেন, ‘আগের ম্যাচে উইকেটটা বেশ ভালোই মনে হয়েছে। আমরা জানি ওরা দারুণ একটা দল। আমাদের সতর্ক থাকতে হবে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে, ওদের চাপে রাখতে হবে। দেখা যাক কী হয়।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন আর্করাম বলেন, ‘আশা করি আমরা ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারব এবং বোর্ডে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারব। নক-আউট ম্যাচে স্কোরবোর্ডে রান তোলা মোটেও খারাপ সিদ্ধান্ত নয়।’
এর আগে সুপার এইটে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটের তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ- ১ এর শীর্ষে থেকেই কোয়ালিফাই করেছে প্রোটিয়ারা।
অন্যদিকে, গ্রুপ-২ থেকে নিউজিল্যান্ডকে সেমিফাইনালের নিশ্চয়তা পেতে অপেক্ষা করতে হয়েছে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সমীকরণ মেলাতে না পারায় শেষ পর্যন্ত টিকিট কেটেছে কিউইরা। সমান একটি করে জয়-পরায় আর ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ছিল তারা।

স্পোর্টস ডেস্ক