Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ২৮ মার্চ ২০২৬
আপডেট: ১২:৫০, ২৮ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ২৮ মার্চ ২০২৬
আপডেট: ১২:৫০, ২৮ মার্চ ২০২৬
আরও খবর
গাড়ি দুর্ঘটনায় দুপায়ে আঘাত পেয়েছেন টাইগার উডস
কিংবদন্তি গলফার টাইগার উডস গাড়ি দুর্ঘটনায় ‘গুরুতর আহত’

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার টাইগার উডস

স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ২৮ মার্চ ২০২৬
আপডেট: ১২:৫০, ২৮ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৪৫, ২৮ মার্চ ২০২৬
আপডেট: ১২:৫০, ২৮ মার্চ ২০২৬

গলফ দুনিয়ার জীবন্ত কিংবদন্তি টাইগার উডসের বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক বিতর্কিত অধ্যায়। নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা।

শুক্রবার (২৭ মার্চ) নিজের বাড়ির কাছে এক সড়ক দুর্ঘটনার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। যদিও দুর্ঘটনায় তিনি অক্ষত আছেন, তবে তার বিরুদ্ধে আইন অমান্য ও পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডের আবাসিক এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান উডস। প্রত্যক্ষদর্শীদের মতে, তার গাড়ির গতি ছিল অনেক বেশি। ট্রাকটি মোড় নেওয়ার সময় উডস সেটিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তার গাড়িটি উল্টে যায়। পুলিশ জানিয়েছে, উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে এই দুর্ঘটনা প্রাণঘাতী হতে পারত।

মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উডসের আচরণ ছিল অস্বাভাবিক। নিশ্বাসের পরীক্ষায় (ব্রেথলাইজার টেস্ট) তিনি পাস করলেও পরবর্তী ধাপের পরীক্ষা তথা মূত্র (ইউরিন) টেস্ট দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষায় বাধা দেওয়ার মামলা করা হয়েছে।

শেরিফের মতে, উডসকে অত্যন্ত বিমর্ষ ও তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। ধারণা করা হচ্ছে, তিনি কোনো শক্তিশালী ওষুধ বা মাদকের প্রভাবে ছিলেন, যদিও গাড়ির ভেতরে কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি।

ফ্লোরিডার আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে অন্তত আট ঘণ্টা কাউন্টি জেলে রাখা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, কয়েক ঘণ্টা হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন উডস। গভীর রাতে একটি গাড়িতে চড়ে তাকে জেলখানা ত্যাগ করতে দেখা যায়।

উডসের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘টাইগার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে একজন অসাধারণ মানুষ, কিন্তু বর্তমানে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সে।’

টাইগার উডসের ক্যারিয়ার দীর্ঘকাল ধরেই ইনজুরি ও বিতর্কের সঙ্গে লড়াই করছেন। ২০০৯ সালের ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি এবং ২০১৭ সালেও একবার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ২০২১ সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ধকল তিনি আজও কাটিয়ে উঠতে পারেননি। পিজিএ ট্যুরে সর্বোচ্চ ৮২টি শিরোপা জয়ী এই তারকা আগামী মাসের 'মাস্টার্সে' খেলার প্রস্তুতি নিচ্ছিলেন।

টাইগার উডস

সংশ্লিষ্ট সংবাদ: টাইগার উডস

২৬ ফেব্রুয়ারি ২০২১
কিছুটা ভালো আছেন টাইগার উডস
২৪ ফেব্রুয়ারি ২০২১
গাড়ি দুর্ঘটনায় দুপায়ে আঘাত পেয়েছেন টাইগার উডস
২৪ ফেব্রুয়ারি ২০২১
কিংবদন্তি গলফার টাইগার উডস গাড়ি দুর্ঘটনায় ‘গুরুতর আহত’
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তান শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের
  2. আব্দুল্লাহ-সালমানের ব্যাটে পাকিস্তানের প্রতিরোধ
  3. দ্রুত উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
  4. বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম
  5. এক উইকেট শিকার করে লাঞ্চে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x