Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ০৯:২১, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ০৯:২১, ০৯ মে ২০২৬
আরও খবর
এবার বিশ্বকাপের ভিসা নিয়ে নতুন দাবি ইরানের
দুই আপক্যাপড ফুটবলার নিয়ে এক যুগ পর বিশ্বমঞ্চে দ. আফ্রিকা
চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপের বাকি ১৪ দিন: পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড
চোট নিয়ে যে বার্তা দিলেন নেইমার

নেইমারকে নিয়ে ‘নিরপেক্ষ’ হতে পারছেন না মেসি

স্পোর্টস ডেস্ক
০৯:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ০৯:২১, ০৯ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:২০, ০৯ মে ২০২৬
আপডেট: ০৯:২১, ০৯ মে ২০২৬
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ছবি : এএফপি

বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর দুজন আবার জুটি বেঁধেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। মাঠের রসায়নের সঙ্গে সঙ্গে দুজনের বন্ধুত্বও বেশ প্রখর। যেটি অনেকবারই মিডিয়ায় এসেছে। 

আর মাস খানিক সময় বাকি আছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। সবঠিক থাকলে আর্জেন্টিনার জার্সিতে মেসি বিশ্বকাপের মঞ্চে খেলবেন এটি নিশ্চিত। তবে, সংশয় কাটছে না নেইমারকে নিয়ে। চোট জর্জরিত ব্রাজিল তারকার বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে কোচ কার্লো আনচেলত্তির ওপর।

সম্প্রতি বন্ধু নেইমারকে নিয়ে মেসি কথা বলেছেন ‘লো দেল পোলো শো’ নামক পডকাস্টে। মেসির মতে, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যেভাবেই হোক ব্রাজিলিয়ান তারকাকে বিশ্বকাপে দেখতে মেসি। নেইমারের প্রশংসা করতে গিয়ে আর্জেন্টাইন জাদুকর বলেন, তার পক্ষে নেইমারের ব্যাপারে ‘নিরপেক্ষ’ থাকা সম্ভব নয়।

মেসি বলেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই। নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে সেরাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে। নেইমার ব্রাজিল এবং ফুটবলের জন্য অনেক কিছু। আমার আশা, সে সেখানে থাকবে।’

বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করে ইন্টার মায়ামি তারকা আরও যোগ করেন, ‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু। তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য তার। আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে।’

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ সময় একসঙ্গে কাটানো এই দুই তারকার সম্পর্ক বেশ গভীর। নেইমারের ব্যক্তিত্ব নিয়ে মেসি বলেন, ‘তার ক্যারিশমা একদম আলাদা। সে খুব সহজ-সরল ও প্রাণবন্ত একজন মানুষ। কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না; নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করতে পছন্দ করে।’

২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, আর নেইমার পাড়ি জমান সৌদি ক্লাব আল-হিলালে। তবে চোটের কারণে সৌদিতে সময়টা ভালো যায়নি নেইমারের। বর্তমানে তিনি ফিরেছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে।

এসিএল ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও নেইমার এখন মরিয়া হয়ে চেষ্টা করছেন আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও নেইমারকে নিয়ে আশাবাদী। তবে তিনি জানিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিট হয়েই ফিরতে হবে।

নেইমার লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: নেইমার

২১ মে ২০২৬
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর নতুন করে চোটে পড়েছেন নেইমার
২১ মে ২০২৬
তিন বছর পর দলে ডাক পেয়ে কি করেছিলেন নেইমার?
১৯ মে ২০২৬
কেনো নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে নিলেন আনচেলত্তি?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি?
  2. ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন
  3. হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
  4. ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-হৃদয়রা
  5. চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
  6. বিশ্বকাপের বাকি ১৪ দিন: পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x