চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কারা?
ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ ক্লাব আর্সেনালকে হারিয়ে টানা দুইবার শিরোপার স্বাদ পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের।
শনিবার (৩০ মে) দিনগত রাতে হাঙ্গেরির বুদাপেস্টে ১২০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে ফলাফল আসে ম্যাচের। মাঠের খেলায় ১-১ গোলের ড্র শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের জয় পায় পিএসজি।
মাঠের খেলায় একটি করে গোল করেছেন কাই হাভার্টজ আর উসমান দেম্বেলে। কিন্তু তারা কি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিতে পেরেছেন?
এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই তারকা গোল করেছেন ১৫টি। দুই নম্বরে থাকা বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন গোল করেছেন ১৪টি। তবে, এই দুই তারকার দলই বিদায় নিয়েছে সেমিফাইনাল-কোয়ার্টার ফাইনাল।
এবারের মৌসুমে ১০টি গোল করে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছেন জুলিয়ান আলভারেজ (অ্যাথেলটিকো মাদ্রিদ), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল), কাভিচা কাভারেটসখেলিয়া (পিএসজি)। এরপর ৮টি গোল করে চতুর্থস্থানে আছেন আর্লিং হালান্ড (ম্যানচেস্টা সিটি) আর ওসমানে ডেম্বেলে (পিএসজি)।
পঞ্চম স্থানে আছেন লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ) আর ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে)। এই দুই তারকাই গোল করেছেন সমান ৭টি করে।

স্পোর্টস ডেস্ক