Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ জুন ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ জুন ২০২৬
আরও খবর
বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দ. আফ্রিকা
১৪ বছরের শরণার্থী জীবন পেরিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে টুরে পরিবার
অ্যাসিড ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চে উইসা, হিউস্টনে ইতিহাসের গোল
দিয়াজের জাদুতে উজবেকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু কলম্বিয়ার
মুনোজের গোলে এগিয়ে বিরতিতে কলম্বিয়া

কঠিন পরীক্ষায় আনচেলত্তির ব্রাজিল, সামনে চেনা ছন্দের মরক্কো

ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ জুন ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:৪০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ জুন ২০২৬
ব্রাজিল ফুটবল দল (বামে) ও মরক্কো ফুটবল দল (ডানে)। ছবি : এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে দু’দিন আগে। তবে বাংলাদেশে সেই ঢেউ এখনও পুরোপুরি লাগেনি। কারণ, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা মাঠেনি। সেই নীরবতা ভেঙে এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর মরক্কো।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় ‘সি’ গ্রুপের ম্যাচের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর মরক্কো। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস আর সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপে।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবল বিশ্বের পরাশক্তি এই দলটি প্রতিটি বিশ্বকাপেই নামে শিরোপার বড় দাবি নিয়ে। তবে সেলেসাওদের সেই সোনালি স্মৃতি অনেকটাই অস্তমিত হতে বসেছিল। সেখান থেকে উদ্ধার করার চেষ্টায় আছেন দলটির ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তবে এখনও পুরোপুরি আলোর দেখা পায়নি তারা। ফলে শিরোপার আলোচনায় এবার ব্রাজিলের নামটা নিচের দিকে।

আলোচনায় পিছিয়ে থাকলেও ব্রাজিলের এবারের স্কোয়াডে প্রতিভার কোনো কমতি নেই। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিকদের নিয়ে গড়া বিধ্বংসী আক্রমণভাগ ব্রাজিলের। এই দলে গোল করার জন্য আনচেলত্তির পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইগোর থিয়াগো। তার ব্যাকআপ হিসেবে আছেন ম্যাথিউস কুনিয়া।

রক্ষণেও বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা জুটি নিয়ে মাঠে নামছে ব্রাজিল। দুই সেন্টারব্যাক মার্কিনিয়াস আর গ্যাব্রিয়েল মাগালেইহাস যেকোনো দলের আক্রমণভাগের জন্য দুশ্চিন্তার কারণ। দুই ফুলব্যাক হিসেবে থাকার সম্ভাবনা অভিজ্ঞ দানিলো আর অ্যালেক্স সান্দ্রোর। যদিও এখানে ওয়েসলিকে মিস করবে ব্রাজিল। মিডফিল্ডেও মুন্সিয়ানা দেখাবেন ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েসরা। দুজনই আছেন নিজেদের সেরা ছন্দে।

সেলেসাওদের মাস্টারমাইন্ড আনচেলত্তির মূল লক্ষ্যই থাকবে মাঠে এই প্রতিভাগুলোর বিস্ফোরণ ঘটানো। সেটি করতে পারলে আলোচনার বাইরে থেকেও ষষ্ঠ শিরোপার লক্ষ্যে এগিয়ে যাবে সেলেসাওরা।

তবে সবকিছু সত্ত্বেও প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে। তাদের সামনে প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি, বর্তমান আফকোন চ্যাম্পিয়ন মরক্কো। ব্রাজিল পতনের ধারায় থাকলেও মরক্কানরা আছে উত্থানের ধারায়। ফুটবল বিশ্বে ভাবনার কারণ হিসেবে তৈরি হচ্ছে তারা।

বিশেষ করে ২০২২ সালে কাতারের মরুতে ঝড় তুলে যেভাবে নিজেদের পরিচয় করিয়েছে, তা যেকোনো দলের জন্য ভাবনার কারণ। নকআউট পর্বে স্পেন, পর্তুগালের মতো দলকে পরাজিত করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছিল তারা। এবারও দলটি তরুণ প্রতিভায় ঠাসা। যারা ইউরোপিয়ান ক্লাবগুলোর একাডেমি থেকে ওঠে আসা।

গত বিশ্বকাপে রূপকথা লেখা দলটির তাই এবার লক্ষ্য থাকবে ছন্দ ধরে রাখা। প্রমাণ করার যে, ২০২২ বিশ্বকাপের সেই অর্জন কোনো ফ্ল্যাশ ইন দ্য প্যান ছিল না। নতুন শক্তি হিসেবে বিশ্বে আবির্ভাব হচ্ছে তাদের।

তবে দলটিতে কিছু অস্বস্তির কারণও রয়েছে। ২০২২ সালে বিশ্বকাপের সেই সোনালি সাফল্য কিংবা এবারের বিশ্বকাপের টিকিট কাটা— সবকিছুই হয়েছিল কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের হাত ধরে। কিন্তু বিশ্বকাপের মাত্র তিন মাস আগে পদত্যাগ করেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বেলজিয়ান বংশোদ্ভূত মোহাম্মদ ওয়াহবি। দলকে পুরোপুরি বোঝার চ্যালেঞ্জ থাকছে তার জন্য।

বিশ্বকাপের পুরোনো লড়াইয়ের ইতিহাসে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপে এর আগে দুই দলের একবার দেখা হয়েছিল। ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সেবার ৩-০ গোলের জয় তুলে নিয়েছিল রোনালদো, রিভালদো এবং বেবেতোরা।

তবে বিশ্বকাপের বাইরে এরপর আরও একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের ক্ষত নিয়ে অন্তবর্তীকালীন কোচের নেতৃত্বে ২০২৩ সালে মরক্কো সফরে গিয়েছিল ব্রাজিল। তবে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেনি তারা। হেরেছিল ২-১ ব্যবধানে।

সবকিছুর পরও মরক্কোকে সমীহ করেই মাঠে নামতে চায় ব্রাজিল। দলটির কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের আগে বলেছেন, ভয় থাকাটা তো ভালো। মনের ভেতর ভয় না থাকলে, সিংহের সামনে গিয়েও আপনি তাকে বিড়াল মনে করবেন।

ভয় কিংবা সমীহ যেটাই করুক আত্মবিশ্বাস নিয়েই যে মাঠে নামবে ব্রাজিল সেটিও জানিয়ে রেখেছেন তিনি। আনচেলত্তি বলেন, একই সঙ্গে প্রচুর আত্মবিশ্বাসও রাখতে হবে। স্বভাবগতভাবে আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি এই ম্যাচটির জন্য এবং বিশ্বকাপের জন্য দলটি খুব ভালোভাবে প্রস্তুত।

ব্রাজিলের সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও ব্রাজিলকে ব্রাজিলই মনে করছেন মরক্কোর কোচ ওয়াহবি। তিনি বলেন, অনেকেই বলছেন এটা অতীতের সেই ব্রাজিল নয়। কিন্তু তারপরও এটি ব্রাজিলই। সত্যি বলতে, আপনি যখন তাদের খেলোয়াড়দের মান, তাদের ভেতরের ফুটবলীয় আবেগ এবং এই বিশ্বকাপ জেতার জন্য তাদের দৃঢ় সংকল্পের দিকে তাকাবেন, তখন এটিকে ব্রাজিল বলেই মানতে হবে। আমাদের জন্য এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ম্যাচ।

দুই দলের সম্ভাব্য একাদশ

ব্রাজিল : অ্যালিসন, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ব্রুনো গিমারায়েস, ক্যসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া।

মরক্কো : ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, ছাদি রিয়াদ, ইউসুফ বেল্লামারি, ইসা দিয়প, আয়্যুব বাউআদ্দি, আজেদ্দিন ওউনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাবিরি, সুফিয়ান রহিমি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল মরক্কো ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দ. আফ্রিকা
১৪ ঘন্টা আগে
শেষের নাটকীয়তায় জয়ে বিশ্বকাপ শুরু ঘানার
১৫ ঘন্টা আগে
প্রথমার্ধে ঘানার ওপর ছড়ি ঘোরাল পানামা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেষের নাটকীয়তায় জয়ে বিশ্বকাপ শুরু ঘানার
  2. ২০৩০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মেসি
  3. মেসিকে ছুঁয়ে নতুন রেকর্ড গড়লেন রোনালদো
  4. ক্রোয়েশিয়াকে বিধ্বস্ত করে ইংল্যান্ডের গোল উৎসব
  5. মেসির জাদুকরি দিনে কেমন করলেন রোনালদো?
  6. ইংল্যান্ডের লিড গুঁড়িয়ে দিয়ে ক্রোয়েশিয়ার দুর্দান্ত প্রতিরোধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x