মরক্কোর আঘাতে স্তব্ধ ব্রাজিল
ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়ে উদযাপন করছেন মরক্কোর সাইবারি। ছবি : এএফপি
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মরক্কো। তবে একের পর এক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে গিয়ে কার্যকারিতা দেখাতে পারেনি তারা। অবশেষে ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় আফ্রিকান দলটি।
এর আগে ষষ্ঠ মিনিটেই গোলের কাছাকাছি পৌঁছে যায় মরক্কো, কিন্তু গ্যাব্রিয়েল মাগালহায়েসের দৃঢ় রক্ষণে ভেঙে যায় সেই আক্রমণ। অন্যদিকে ব্রাজিলও একটি সুযোগ পেয়েছিল, তবে ইগর থিয়াগো ব্যর্থ হন ফিনিশিংয়ে।
এরপরই ব্রাহিম দিয়াজের দারুণ পাস থেকে সাইবারি ঠান্ডা মাথায় লব শটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন।

স্পোর্টস ডেস্ক