একাদশে পরিবর্তন এনে মাঠে নামছে আর্জেন্টিনা
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ডালাসের মাঠে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে মেসিদের।
প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স দুর্দান্ত থাকলেও, দ্বিতীয় ম্যাচে একাদশে কিছুটা রদবদল এনেছেন কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে গঞ্জালো মন্টিয়েলকে আজ বিশ্রামে রাখা হয়েছে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মন্টিয়েলের পরিবর্তে একাদশে শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।
আক্রমণভাগ নিয়ে কিছুটা গুঞ্জন থাকলেও, লাউতারো মার্টিনেজের ওপরই ভরসা রেখেছেন কোচ। আলভারেজ পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় লাউতারোকেই আজ মূল একাদশে রাখছেন স্কালোনি।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

স্পোর্টস ডেস্ক