পেনাল্টি মিস করলেন মেসি, জমে উঠল আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ
ছবি : এএফপি
২০২৬ বিশ্বকাপের `জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার লড়াই শুরু থেকেই জমজমাট। ম্যাচের শুরুতেই বড় সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু পেনাল্টি মিস করায় এগিয়ে যেতে পার না আর্জেন্টিনা।
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা আগের ম্যাচেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্বকাপ রেকর্ডে সমতা করেছিলেন। আজকের ম্যাচে সেই রেকর্ড ভেঙে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ ছিল তার সামনে।
তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া পেনাল্টি শট ডান পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচের ১১ মিনিট পর্যন্ত দুই দলই গোলের দেখা পায়নি। শুরু থেকেই আক্রমণ–প্রতি আক্রমণে জমে উঠেছে লড়াই। স্কোরলাইন এখন ০–০, এবং ম্যাচটি যেকোনো দিকেই মোড় নিতে পারে।

স্পোর্টস ডেস্ক