Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৩:৩১, ২৫ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৩:৩১, ২৫ জুন ২০২৬
আরও খবর
নতুন ঠিকানায় নাম লেখালেন ভোজিনহা
বিশ্বকাপের আরেকটি রেকর্ডে শীর্ষে এমবাপ্পে
‘ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ’
জাতীয় দল নিয়ে অনিশ্চয়তায় আর্জেন্টাইন তারকা
বিশ্বকাপে বেটিং তথ্য ঘিরে রহস্য, তদন্তের মুখে স্পেন!

ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন বাঁচানোর লড়াই, প্রতিপক্ষ জার্মানি

স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৩:৩১, ২৫ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৩:৩১, ২৫ জুন ২০২৬

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইকুয়েডর। তবে দুই দলের সামনে সমীকরণ এক নয়। জার্মানি ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর ইকুয়েডর নামছে টিকে থাকার লড়াইয়ে। ফলে মেটলাইফ স্টেডিয়ামের এই ম্যাচে এক দলের লক্ষ্য ছন্দ ধরে রাখা। অন্য দলের লক্ষ্য বাঁচিয়ে রাখা বিশ্বকাপ স্বপ্ন।

বিশ্বকাপের ইতিহাস ও বর্তমান ফর্ম— দুদিক থেকেই এগিয়ে জার্মানি। প্রথম দুই ম্যাচে তারা কুরাসাওকে ৭-১ এবং আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। জুলিয়ান নাগেলসমানের দল টানা ১১ ম্যাচ ধরে জয় তুলে নিচ্ছে। যা তাদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।

অন্যদিকে বিশ্বকাপে আসার আগে ১৯ ম্যাচ অপরাজিত ছিল ইকুয়েডর। কিন্তু মূল আসরে এসে যেন খেই হারিয়ে ফেলেছে দক্ষিণ আমেরিকার দলটি। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। দুই ম্যাচ শেষে এখনও গোলের দেখা পায়নি দলটি। যা তাদের সবচেয়ে বড় উদ্বেগ।

ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষেও খুব সুখকর স্মৃতি নেই ইকুয়েডরের। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পর্তুগালকে ৩-২ গোলে হারানোর পর থেকে ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পায়নি তারা। শেষ ৯ ম্যাচে তাদের রেকর্ড পাঁচ ড্র ও চার হার। ফলে জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানও তাদের পক্ষে কথা বলছে না।

দুই দলের আগের দেখাগুলোও জার্মানির আধিপত্যের গল্প শোনায়। ২০০৬ বিশ্বকাপে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছিল জার্মানি। এরপর ২০১৩ সালের একটি প্রীতি ম্যাচেও ৪-২ গোলের জয় পেয়েছিল তারা। অর্থাৎ দুই দলের আগের দুই দেখাতেই বিজয়ী জার্মানরা।

জার্মানির শক্তির জায়গা তাদের আক্রমণভাগ। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, লেরয় সানে ও কাই হাভার্টজের পাশাপাশি বদলি বেঞ্চ থেকেও বড় প্রভাব রাখছেন দেনিজ উনদাভ। চলতি বিশ্বকাপে মাত্র ৬৭ মিনিট খেলেই তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

ইকুয়েডরের ভরসা অভিজ্ঞ এনের ভ্যালেন্সিয়া, মাঝমাঠের প্রাণভোমরা মোইসেস কাইসেদো এবং তরুণ প্রতিভা কেন্দ্রি পায়েজ। তবে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে এবার গোলখরা কাটাতেই হবে তাদের। কুরাসাওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করার পুনরাবৃত্তি হলে মূল্য চুকাতে হতে পারে আরও বড়ভাবে।

কাগজেকলমে জার্মানি এগিয়ে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে চাপ, আবেগ ও প্রয়োজনের সমীকরণ অনেক সময় বদলে দেয় সব হিসাব। তাই নকআউট নিশ্চিত করা জার্মানি ও বাঁচা-মরার লড়াইয়ে থাকা ইকুয়েডরের এই ম্যাচে উত্তেজনার কমতি নেই।

সম্ভাব্য একাদশ

জার্মানি : ম্যানুয়েল নয়্যার, যশুয়া কিমিখ, আন্তোনিও রুডিগার, জোনাথান তাহ, ডেভিড রাউম, আলেক্সান্দার পাভলোভিচ, পাসকাল গ্রোস, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

ইকুয়েডর : হার্নান গালিন্দেজ, অ্যাঞ্জেলো প্রিসিয়াদো, ফেলিক্স তোরেস, উইলিয়ান পাচো, পারভিস এস্তুপিনিয়ান, অ্যালান ফ্রাঙ্কো, মোইসেস কাইসেদো, কেন্দ্রি পায়েজ, গনসালো প্লাতা, এনের ভ্যালেন্সিয়া, জন ইয়েবোয়া।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মান ফুটবল দল ইকুয়েডর ফুটবল দল ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ মাতানো ১০ আফ্রিকান তারকা
২৩ জুলাই ২০২৬
বিতর্ক উড়িয়ে ফিফার রিপোর্ট, মেলেনি ম্যাচ পাতানোর প্রমাণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জার্মানির নতুন কোচ ক্লপ
  2. ‘ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ’
  3. ২০৩০ বিশ্বকাপে ফেরার লক্ষ্য ১০ ঐতিহ্যবাহী দলের
  4. জাতীয় দল নিয়ে অনিশ্চয়তায় আর্জেন্টাইন তারকা
  5. বিশ্বকাপে বেটিং তথ্য ঘিরে রহস্য, তদন্তের মুখে স্পেন!
  6. সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x