ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ বৃহস্পতিবার (২৫ জুন) লাল-সবুজের প্রতিপক্ষ ভারত। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
প্রথম তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে তাই জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ নেই।
গ্রুপ ১-এ তিন ম্যাচ শেষে দুদলই জিতেছে সমান দুটি করে ম্যাচ। রানরেটে এগিয়ে থাকায় ভারত আছে তালিকার দুইয়ে, বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই গ্রুপে চার ম্যাচে চার জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রতি গ্রুপে থাকা ছয় দল থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
চলমান বিশ্বকাপে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। দুই জয়ে উদ্দীপ্ত দল। ভারতের বিপক্ষে তাই ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে, নিজেদের দিনে যারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে।

স্পোর্টস ডেস্ক