ইরাকের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল সেনেগাল
বিশ্বকাপে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে জয়ের বিকল্প নেই সেনেগালের। সেই লক্ষ্যেই ম্যাচের শুরতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে গেছে আফ্রিকার দেশ সেনেগাল।
টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত 'আই' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আব্দুলায়ে সেকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সেনেগাল। চতুর্থ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে আব্দুলায়ে সেকের হেড ইরাকের রক্ষণে জটলা তৈরি করলে সুযোগ বুঝে কাছ থেকে বল জালে পাঠান হাবিব দিয়ারা। সেকের অ্যাসিস্টে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
টানা দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থাকা সেনেগালের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে শুধু জয়ই নয়, গোল ব্যবধানও বাড়াতে হবে পাপে থিয়াওয়ের দলের।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে নরওয়ে ও ফ্রান্সের কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইরাকও শেষ সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সেনেগালের চাপে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা।

স্পোর্টস ডেস্ক