Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০২৬
আরও খবর
ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
ইকুয়েডরের ওপর প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য মেক্সিকোর
ফরাসি গোলবন্যায় বিশ্বকাপে নতুন রেকর্ড 
নরওয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
সেরা ছন্দে হলান্ড, বার্তা দিয়ে রাখলেন ব্রাজিলকে 

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কি নবম ব্যালন ডি’অর জিতবেন মেসি?

স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০২৬
লিওনেল মেসি। ছবি : এএফপি

বিশ্বকাপে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। ছয় গোল করে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর আবারও সামনে এসেছে একটি প্রশ্ন— আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে, তাহলে কি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে নবম ব্যালন ডি’অরও জিতবেন মেসি?

বিশ্বকাপ এখন নকআউট পর্বে। এখন থেকে একটি ভুলই শেষ করে দিতে পারে যেকোনো দলের স্বপ্ন। তবে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের দৌড়ও শুরু হয়ে গেছে। আর সেই আলোচনার কেন্দ্রেই আছেন ৩৯ বছর বয়সী মেসি।

ইতিহাস অবশ্য বলছে, বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর নিশ্চিত নয়।

১৯৯৫ সালের আগে, যখন ব্যালন ডি’অর শুধু ইউরোপিয়ান ফুটবলারদের জন্য ছিল, তখন মাত্র তিনজন একই বছরে বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জিতেছিলেন। ১৯৬৬ সালে ববি চার্লটন, ১৯৮২ সালে পাওলো রসি এবং ১৯৯০ সালে লোথার ম্যাথাউস।

এরপর পুরস্কারটি বিশ্বব্যাপী উন্মুক্ত হলে ১৯৯৮ সালে জিনেদিন জিদান, ২০০২ সালে রোনালদো নাজারিও এবং ২০০৬ সালে ফাবিও কানাভারো এই কীর্তি গড়েন। তবে এরপর ছবিটা বদলে যায়।

২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি ছিলেন আলোচনায়। কিন্তু বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর জিতে নেন বার্সেলোনার লিওনেল মেসি।

২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। আবার জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও পুরস্কার পাননি। সে বছর ব্যালন ডি’অর জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর ওঠে লুকা মদ্রিচের হাতে। ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলা এই মিডফিল্ডার পেছনে ফেলেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন আন্তোয়ান গ্রিজমানকেও।

বিশ্বকাপ ও ব্যালন ডি’অর আবার একই খেলোয়াড়ের হাতে ওঠে ২০২২ সালে। কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ২০২৩ সালে অষ্টম ব্যালন ডি’অর জেতেন মেসি। ইতিহাসে সপ্তম ফুটবলার হিসেবে একই চক্রে বিশ্বকাপ ও ব্যালন ডি’অরের ‘ডাবল’ পূরণ করেন তিনি।

এবারও যদি কাতারের ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারেন মেসি, তাহলে নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিঃসন্দেহে অনেকটাই বেড়ে যাবে। তবে সেটিই একমাত্র শর্ত নয়। পুরো মৌসুমজুড়ে অন্য ফুটবলারদের পারফরম্যান্সও বিবেচনায় আসবে।

ব্যালন ডি'অরের লড়াইয়ে তাই মেসির সঙ্গে আলোচনায় থাকতে পারেন উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা।

এবারের ব্যালন ডি’অর আয়োজনও হতে যাচ্ছে বিশেষ। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর। ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে কয়েক দশকের ইতিহাস ভেঙে এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে হবে জমকালো এই আয়োজন। ইংল্যান্ডের লন্ডনে বসবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসর। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয়ী স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে নিজের জাদু অব্যাহত রেখে ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করতে পারেন কি না লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল মেসি আর্জেন্টিনা ব্যালন ডি'অর

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
২ ঘন্টা আগে
ইকুয়েডরের ওপর প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য মেক্সিকোর
৭ ঘন্টা আগে
এমবাপ্পে ঝলকে শেষ ষোলোতে ফ্রান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
  2. বিতর্কিত গোল বাতিল নিয়ে মুখ খুললেন জার্মান কোচ
  3. ব্রাজিলের মুখোমুখি হওয়ার লড়াইয়ে আইভরি কোস্ট-নরওয়ে
  4. যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের ফুটবলাররা
  5. জার্মানিকে হারানোর খুশিতে ছুটি ঘোষণা
  6. শোক, গোল এবং বিদায়!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x