Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৯, ২৯ জুন ২০২৬
আরও খবর
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ
বাংলাদেশের চেয়ে ৪ রানে পিছিয়ে প্রথম দিন শেষ জিম্বাবুয়ের
দুই সেশনেই জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট বাংলাদেশ
হারারে টেস্ট: দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২১:৪০, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৩৯, ২৯ জুন ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেটে ৪০ রান। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে আছে ২৩০ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজও শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ২২ রানে বিদায় নেন সাদমান ইসলাম। ৯ রান করে রিচার্ড এনগারাভার বলে বেন কারানকে ক্যাচ দেন তিনি।

ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় ২১ ও মুমিনুল ৯ রানে অপরাজিত থেকে কাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৪০ রানে। জবাবে ১০৭.২ ওভারে ৪১০ রানে অলআউট হয়েছে দলটি। লিড নিয়েছে ২৭০ রানের।

৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। দিনের শুরুতে খালেদ আহমেদ একটি উইকেট এনে দিলেও এরপর আর খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি টাইগার বোলাররা। মধ্যাহ্নভোজ বিরতির আগে দুই উইকেটে ২৪৯ রান তোলে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।

দ্বিতীয় সেশনের শুরুতে আঘাত হানে তাইজুল ইসলাম। ব্রায়ান বেনেটকে ফেরানোর পর সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও দ্রুতই বিদায় করেন। ২২৭ বলে ১৪০ রান করে দলকে দারুণ অবস্থানে রেখে যান কাইয়া। এরপর রান আউটে তাফাদজওয়া টিসিগাকে হারায় জিম্বাবুয়ে। তাতে মাধেভেরে এবং আরভিনের ব্যাটে ৩৫০ রানের সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় তারা।

শেষ ইনিংসে জিম্বাবুয়েকে আরও চেপে ধরে বাংলাদেশ। তাইজুলের স্পিন ভেলকিতে আটকা পড়ে স্বাগতিকরা। যদিও ওয়েসলি মাধেভেরে এবং ক্রেইগ আরভিনের ফিফটিতে দলীয় সংগ্রহ ৪০০ পার করে জিম্বাবুয়ে। আরভিন ৬০ রানে আউট হলেও ৭৭ রানে অপরাজিত ছিলেন মাধেভেরে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৪১০ রানে থামে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট নেন তাইজুল ইসলাম। খালেদ পান দুই উইকেট।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

৩০ জুন ২০২৬
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
২৯ জুন ২০২৬
জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ
২৮ জুন ২০২৬
বাংলাদেশের চেয়ে ৪ রানে পিছিয়ে প্রথম দিন শেষ জিম্বাবুয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
  2. বিতর্কিত গোল বাতিল নিয়ে মুখ খুললেন জার্মান কোচ
  3. ব্রাজিলের মুখোমুখি হওয়ার লড়াইয়ে আইভরি কোস্ট-নরওয়ে
  4. যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের ফুটবলাররা
  5. জার্মানিকে হারানোর খুশিতে ছুটি ঘোষণা
  6. শোক, গোল এবং বিদায়!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x