জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
ছন্দে থাকা বাংলাদেশ একমাত্র টেস্ট শুরুর আগে বেশ উদ্দীপ্ত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে হারবে বাংলাদেশ, সাম্প্রতিক ফর্মে অবশ্য সেই কথা বিশ্বাস করতে কষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু, বিশ্বাস করতে হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে হারাতেতে শোচনীয়ভাবে হেরেছে শান্ত-মুশফিকরা। একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৪০ রানে। জবাবে ৪১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। লিড নেয় ২৭০ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৮৫ রানে। তিন দিনেই ম্যাচ হারের লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে।
এক উইকেটে ৪০ রান নিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে, টিকতে পারেনি দুই সেশনও।
দিনের শুরুতে আজ দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয় (২২)। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন।
এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
উইকেটে পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুলাই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।

স্পোর্টস ডেস্ক