আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন
এবারের ফুটবল বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আলবিসেস্তেরা এবার মাঠে নামছে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ নবাগত দল কেপ ভার্দের।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪ টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে আটকানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে কেপ ভার্দে। হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশি সমর্থকরা সরাসরি উপভোগ করতে পারবেন টেলিভিশন, অনলাইন এবং বিভিন্ন স্পোর্টস প্ল্যাটফর্মে।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক