জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
একমাত্র টেস্টে ভরাডুবির পর ওয়ানডে মিশনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে মিশনে মাঠে নামছে বাংলাদেশ। আজ সোমবার (৬ জুলাই) হারারেতে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সফরকারীদের লক্ষ্য ওয়ানডে সিরিজে নিজেদের মেলে ধরা।
টস জিতে মিরাজ বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে, শুরুতে সাহায্য পাবে বোলাররা। নতুন ফরম্যাট, নতুনভাবে আমরা শুরু করছি। এই কয়দিন পুরো দল নিজেদের প্রস্তুত করেছে। দলের সবার বোঝাপড়া ভালো। একটা ভালো শুরু এনে দিতে চাই আমরা।’
জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা বলেন, ‘টেস্ট ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। ওয়ানডে ভিন্ন ফরম্যাট। কিন্তু, ঘরের মাঠে আমরা জয়ের জন্যই নামব। জয় দিয়ে শুরু করতে পারলে সিরিজে এগিয়ে থাকব আমরা।’
চোটের কারণে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক