মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে
বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আলবিসেলেস্তেদের সামনে। যদিও শেষ ম্যাচটা কঠিন গেছে লিওনেল স্কালোনির দলের জন্য। এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মিসর।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা আর মোহাম্মেদ সালাহর মিসর। দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশ থেকে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।
আর্জেন্টিনা-মিসরের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক